তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৮
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ৮ জন, শেরেবাংলা নগর থানার ৫ জন, মোহাম্মদপুর থানার ২৫ জন, আদাবর থানার ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৩ জন এবং হাতিরঝিল থানার ৫ জন রয়েছেন।

পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আনোয়ার হোসেন, মো. সোহাগ হাসান, মোসা. মর্জিনা বেগম, আনিকা, মো. সুমন আল আমিন, মো. ইব্রাহিম, মো. মুন্নী, মো. হৃদয় মিয়া, মো. শাহা আলম, মো. মেহেদী হাসান, মো. রবিউল হোসেন, মো. আকাশ এলেক্স শ্রাবন, সাইম প্রসাদেক, মেহেদী হাসান, মো. মনিরুজ্জামান, মো. অপু, শাহনেওয়াজ আহম্মেদ ওরফে আকাশ, মোহাম্মদ আলী, মো. রাকিবুল ইসলাম, মো. আলামিন শেখ, মো. ইউসুব তালুকদার, মো. আবুবক্কর সিদ্দিক, তৌফিকুল ইসলাম শুভ, মো. আবুল বাশার, মো. সুমন, মো. মানিক হোসেন, মো. নাসির উদ্দিন, বরজুল ইসলাম, মো. আল আমিন, মো. ইয়াছিন আরাফাত, মো. হিমেল, রাব্বি ওরফে ফজলে রাব্বি, সোহাগ হিরন, আনোয়ার, রুবেল মৃধা, তৈয়বুর রহমান তুশিন, মোমিনুল ইসলাম ও মঈনুল, শুভ হালদার, আকতার মিয়া, মো. সোহান, সিরাজ সিকদার, বিল্লাল বেপারী, ওমর ফারুক, নয়ন, রাজন, বাবুল মির্জা, মোছা. সেলিনা বেগম, সাগর মল্লিক, মো. ইয়াছিন, আমিনুর ইসলাম, মো. সোহেল, মো. মামুন ও মো. মাহাবুব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক-জুয়া দেশের অন্যতম প্রধান সমস্যা, নির্মূলে কার্যকর পদক্ষেপের তাগিদ
শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার
১৫ আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে র‍্যাবের বিশেষ প্রস্তুতি, নজরদারিতে সন্দেহভাজনরা
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা