ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, মামলা ৫৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৮৫ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১০১ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১৭ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ৭ জন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম হেরোইন ও তিন পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পাঁচ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































