খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১২:৩২
অ- অ+

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার খিলক্ষেত থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জন, সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলায় ১ জন রয়েছেন। এ ছাড়া ডিএমপি অধ্যাদেশের মামলায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা
আরও ১২ জেলায় চালু হলো অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা