১৫ আগস্ট উপলক্ষে ভোমরা-ঘোজাডাঙ্গা সীমান্তে ফুল-মিষ্টিতে বাংলাদেশ-ভারতের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫০
অ- অ+

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা-ঘোজাডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্টে ফুল ও মিষ্টি দিয়ে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে এ শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্য মিলনমেলার আয়োজন করা হয়। এ সময় দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতারা ফুল ও মিষ্টি দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।

ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সংগঠনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি।

এ সময় ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকেও ভারতীয় ব্যবসায়ী নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে দুই দেশের ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং সীমান্তের দুই পাড়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। দিবসটি উপলক্ষে সীমান্তের জিরো পয়েন্টে দুই দেশের ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সচল হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট
সিলিং ফ্যানে ঝুলছিল মডেল রিধি, ভিডিও কলে ছিলেন প্রেমিক
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা