সিটিটিসির অভিযান: কুরিয়ার সার্ভিস থেকে বিপুল ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১৫:১৬
অ- অ+

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাদ্দাম হোসেন।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ পল্লবী থানার বিহারীপল্লী এলাকায় অভিযান চালায়। এ সময় সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কুরিয়ার সার্ভিস থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সিটিটিসি জানায়, গ্রেপ্তার সাদ্দাম একটি মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় সরবরাহ করতেন এবং পল্লবী ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার সাদ্দামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
জনস্বাস্থ্য সুরক্ষার্থে বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা