যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৮
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা জালনোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।

রবিবার দুপুরে ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে নয়টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রুবেল ও সেলিনাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকার সমপরিমাণ ৩ হাজার ৯০২টি জালনোট উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জালনোট সংগ্রহ করছিলেন। পরে এসব জালনোট আসল টাকা হিসেবে বাজারে চালিয়ে মুনাফা করার উদ্দেশ্যে নিজেদের কাছে রাখতেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা