টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৮:২৯
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ শ্রাবন্তি আক্তার (২০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১টা থেকে আড়াইটার মধ্যে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

সন্ধ্যায় ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ শ্রাবন্তি আক্তার নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার শ্রাবন্তি আক্তারের বাড়ি নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদী এলাকায়।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাশকতা ও সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানে খুলনা রেঞ্জের পুলিশ, সাত দিনে ১৪৩৪ আসামি গ্রেপ্তার
শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল করার প্রস্তাব
বাসে আগুন-ককটেল হামলা ঠেকাতে সতর্ক এসআরবি
জুলকারনাইন সায়েরের অডিওর সূত্র ধরে ডিবির অভিযান, ২ কেজি গানপাউডারসহ গ্রেপ্তার ৩