দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ১১:০৩| আপডেট : ২০ জুন ২০২৬, ১১:০৮
অ- অ+

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

আজ শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দর একই দিন সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, নতুন দরগুলো হলো-

  • ২২ ক্যারেট: ২,২৬,৩৪০ টাকা (প্রতি ভরি)
  • ২১ ক্যারেট: ২,১৬,১৯২ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৮৫,৬৯১ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৫১,৬৯০ টাকা

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে স্বর্ণালঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি যুক্ত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে ভ্যাট পরিশোধ করতে হবে না।

এর আগে ১৯ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে, ৩৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে

  • ২২ ক্যারেট: ৫,২৪৯ টাকা (প্রতি ভরি)
  • ২১ ক্যারেট: ৫,০১৬ টাকা
  • ১৮ ক্যারেট: ৪,২৫৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,২০৮ টাকা

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব স্থানীয় স্বর্ণবাজারে অব্যাহত রয়েছে, যার ফলে ঘন ঘন মূল্য সমন্বয় দেখা যাচ্ছে।

(ঢাকাটাইমস/২০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
তাড়াশে গৃহবধূ হত্যা মামলায় উপজেলা জামায়াত সেক্রেটারিসহ চারজন গ্রেপ্তার 
বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা