বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে ফেসবুকে যা লিখলেন ড. মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৫:৩৩
অ- অ+

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করছেন অনেক গ্রাহক। আগের মাসের তুলনায় চলতি মাসে, বিশেষ করে জুন মাসের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি এসেছে বলে অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনন্দিত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানান। পাশাপাশি অনেকেই মন্তব্যের মাধ্যমে নিজেদের বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

এদিকে সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে তাদের নজরে এসেছে। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি দাবি করেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

তবে কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা