বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৩:৪৬
অ- অ+

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে আদালতের প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে।

বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো আদালত চত্বরে বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আদালতের মূল ফটকের কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে কাঁচের টুকরা ও কাদামাটি ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

এদিকে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ‘পলাতক ফ্যাসিবাদের দোসররা’ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, সিআইডি ঘটনাটির তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা