ওটিপি ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৩
অ- অ+

বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে এখন থেকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। ওটিপি ছাড়া কোনো দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা সম্প্রতি বেড়েছে। এ ধরনের অনুমোদনবিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সচিবালয়ে আসা দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

ওটিপির জন্য আবেদনের নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যবস্থার মাধ্যমে জানা যাবে।

(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত