বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১৩:৫১
অ- অ+

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সেখানে যাওয়া সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে আগামী দুই দিন সাংবাদিকদের বলাকার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

এ বিষয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ এ সময় তিনি সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ জানান।

সকাল থেকে বলাকার প্রধান ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁদের জানান, সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করা কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করেই তাঁদের ফিরে আসতে হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এভাবে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া অযৌক্তিক বলেও মন্তব্য করেন তাঁরা।

(ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৬০
ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন
১৭ বছরের ‘ক্ষুধার্ত’ বিএনপি পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম