মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় দু’জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১৪:৩৭
অ- অ+

রাজধানীর মৌচাক এলাকায় সালিশ চলাকালে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন– রিয়াজ ও আল আমিন।

মঙ্গলবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে আল আমিনকে ঢাকা থেকে এবং রিয়াজকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে খুন হন বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

নিহত বিল্লালের ভাগনে মোবারক হোসেন আকাশ বলেন, গতকাল সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে তাকে (মোবারককে) মারধর করেন। এ ঘটনার পর তিনি তার মামা বিল্লালকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনা মীমাংসা করতে সালিস বসে।

মোবারক আরও জানান, সালিসের একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর রাতেই যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা