ঢাকায় ৮ থেকে ১১ অক্টোবর ভিসা আবেদন নেবে রোমানিয়া

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৬:৪৭| আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৬:৪৮
অ- অ+

বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় কনস্যুলার মোবাইল মিশন পরিচালনা করবে। এ সময় মূলত শিক্ষার্থী ভিসার আবেদন জমা নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় অন্যান্য কনস্যুলার সেবাও দেওয়া হবে।

শুক্রবার দিল্লিতে অবস্থিত রোমানিয়ার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অবস্থিত আনক্লজ ভবনে এই কনস্যুলার কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তবে এই মোবাইল কনস্যুলার মিশনে ভিসার আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত দিয়েছে রোমানিয়ার দূতাবাস। শুধু রোমানিয়ার সরকারি eViza পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়তা পাওয়া আবেদনকারীদের কাছ থেকেই আবেদন গ্রহণ করা হবে।

যেসব আবেদনকারী eViza পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন পাননি, তাঁরা এই মোবাইল কনস্যুলার মিশনের সময় ভিসার আবেদন জমা দিতে পারবেন না।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন ভালোভাবে যাচাই করে দেখার পাশাপাশি নির্ধারিত সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

রোমানিয়ার দূতাবাস জানিয়েছে, কনস্যুলার মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা