এন্দ্রিক ব্রাজিলিয়ান ফুটবলের দুর্লভ রত্ন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুন ২০২৬, ০৯:০৯
অ- অ+

ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী ডিফেন্ডার দানিলো। অভিজ্ঞ এই ফুটবলার বিশ্বাস করেন, তরুণ স্ট্রাইকার এন্দ্রিকই হতে পারেন সেলেসাওদের আগামী দিনের অন্যতম ভরসা। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে এন্দ্রিককে মাঠে নামাননি কার্লো আনচেলত্তি। তবুও এই স্ট্রাইকারকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চান দানিলো।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। চোটের কারণে প্রথম ম্যাচে ছিলেন না দলটির সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার অনুপস্থিতিতে ভিনিসিউস জুনিয়র ব্রাজিলকে গোল এনে দিলেও আক্রমণে প্রত্যাশিত ধার দেখাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মরোক্কোর বিপক্ষে নির্বিষ আক্রমণের কারণে আলোচনায় এসেছে তরুণ এন্দ্রিকের নাম। ১৯ বছর বয়সী এই তরুণ ইতোমধ্যে পায়ের জাদু দেখিয়ে ফুটবল পাড়ায় আলোড়ন তুলেছেন। মরোক্কোর ম্যাচে সুযোগ না পেলেও হাইতির বিপক্ষে এন্দ্রিক সুযোগ পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে নিয়ে বড় আশা করছেন ডিফেন্ডার দানিলো।

তিনি বলেন, এন্দ্রিক ব্রাজিলিয়ান ফুটবলে একটি দুর্লভ রত্ন। সে শক্তিশালী, ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। সে একজন তারকা। আমরা তাকে আরও বড় ভূমিকায় দেখতে চাই।

অভিজ্ঞ এই ফুটবলার আরও বলেন, ‘কাসেমিরো, নেইমার এবং আমার জন্য এটাই শেষ সুযোগ হতে পারে। জাতীয় দল এই নতুন প্রজন্মকে নিয়েই সামনে এগোবে। আমরা চাই তরুণরা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করুক। তবে এন্দ্রিক এমন একজন খেলোয়াড়, সে শিগগিরই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।

২০২৩ সালে ব্রাজিলের সিনিয়র দলে ডাক পান এন্দ্রিক। জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচে প্রথম গোলের দেখা পান এন্দ্রিক। এরপর টানা তিন ম্যাচে গোল করে নিজের অসাধারণ সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ ফরোয়ার্ড। মরক্কোর বিপক্ষে তাকে না খেলালেও হাইতির সঙ্গে এই তরুণকে মাঠে দেখতে মুখিয়ে ব্রাজিলিয়ানরা।

আগামীকাল শনিবার ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা