মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ১০:৩৬
অ- অ+

বিশ্বকাপের নকআউট পর্বে ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে পরিচালনা করা কোচ বাবিস্তাকে মরক্কোর ক্লাব আরএস বেরকানের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল ক্লাবটি এ ঘোষণা দিয়েছে।

৫৬ বছর বয়সী এই কোচের আসল নাম পেদ্রো লেইতাও ব্রিতো। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দেকে তিনি শেষ ৩২-এ নিয়ে গিয়েছিলেন।

গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল ব্লু শার্কস’রা। এরপর অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় তারা।

বেরকানে জানিয়েছে, বাবিস্তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেপ ভার্দে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার আগের অভিজ্ঞতার সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই ক্লাবে মুইন শাবানির স্থলাভিষিক্ত হয়েছেন বাবিস্তা। শাবানি সম্প্রতি তিউনিসিয়া জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন।

বাবিস্তা জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করে যাবেন কি না, সে বিষয়ে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন এখনো কোনো ঘোষণা দেয়নি। গত মৌসুমে মরক্কোর শীর্ষ লিগে রানার্সআপ হয়েছিল বেরকানে। পাশাপাশি তারা সিএএফ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও উঠেছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীর পথে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় কমতে পারে তাপমাত্রা, শুষ্ক থাকবে আবহাওয়া
কুষ্টিয়ায় শিক্ষককে আটক, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বাসায় পৌঁছে দিল পুলিশ
মতিঝিল মডেল স্কুলে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি