সংলাপের আগে রাষ্ট্রপতির ‘রসিকতা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৬, ২১:১০| আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১১:০৩
অ- অ+

নির্বাচন কমিশন নিয়ে বঙ্গভবনে আনুষ্ঠানিক সংলাপের আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেশ কিছু কথা হয়েছে। উভয়ের কথার মধ্যেই উঠে এসেছে আন্তরিক আলোচনার পরিবেশ। একই সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদের দু-একটি রসিকতা পরিবেশকে করে তোলে আরো অন্তরঙ্গ।

তিন বছর পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিএনপির নেত্রী খালেদা জিয়ার। এর আগে ২০১৩ সালের ১৯ নভেম্বর বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাদের নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন খালেদা। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্দলীয় সরকারের বিষয়ে সরকারকে সংলাপে বসাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি।

এরপর আজ রবিবার দুজনের প্রথম সরাসরি সাক্ষাৎ হয়। বিকালে বঙ্গভবনের দরবার হলে এক ঘণ্টার বৈঠকের শুরুতেই রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কুশল জিজ্ঞাসা করেন।

রাষ্ট্রপতি দরবার হলে এসে বিএনপির চেয়ারপারসনের কাছে জানতে চান, তিনি কেমন আছেন। জবাবে খালেদা জিয়া বলেন, ‘আছি, মোটামুটি আছি।’

রাষ্ট্রপতি হামিদ এ সময় তার স্পিকার থাকার দিনগুলোর কথা স্মরণ করে সাবেক বিরোধীদলীয় নেতা খালেদাকে বলেন, “আগে সংসদে থাকতে তো দেখা হতো। এখন তো আমি দূরে থাকি।”

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পান আব্দুল হামিদ। ২০০১ সালের বিএনপি সরকারের সময় তিনি ছিলেন বিরোধীদলীয় উপনেতা। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে আবদুল হামিদ হন সংসদের স্পিকার। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২৯ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতি বিএনপির নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বলেও জানান রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তা। তিনি জানান, বৈঠকে বিএনপি প্রতিনিধিদলকে ফলের রস, ফিশ ফিঙ্গার, চিকেন পেটিস, চিকেন স্যান্ডউইচ, কাজু বাদাম, গুড়ের সন্দেশ আর চা দিয়ে আপ্যায়ন করা হয়।

১১ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তার সঙ্গে কুশল বিনিময়ের সময় রাষ্ট্রপতি বলেন, ‘কী নাতিন জামাই, কেমন আছেন?’ মৃদু হেসে জবাব দেন ড. মঈন।

পরে চেয়ারে বসে রাষ্ট্রপতি বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে বলেন, “মঈন সাহেব তো আমার নাতিন জামাই।”

খালেদা জিয়া হেসে বলেন, ‘তাই নাকি!’

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এমএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশা
নাশতা কম দেওয়ার বিরোধে মারধর, ৯ দিন পর মারা গেলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ
টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী