ঐন্দ্রিলার মন কেড়েছে দুবাই

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৮, ১৬:১০
অ- অ+

কয়েকদিন আগে প্রেমিক অঙ্কুশ হাজরাকে সঙ্গে করে একটি অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। অনুষ্ঠানের পর নিজেদের মতো ঘুরে বেড়ান এই লাভবার্ড জুটি। সেই দুবাই শহর অভিনেত্রীর এতটাই ভালো লেগেছে যে, রীতিমতো এটির প্রেমে পড়ে গেছেন তিনি।

দুবাইতে ঘুরে বেড়ানোর দুটি ছবি সম্প্রতি টুইটারে শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি ধীরে ধীরে তোমার প্রেমে পড়েছি। কিন্তু গভীর প্রেম।’ হ্যাশট্যাগ দিয়ে আরও লিখেছেন, ‘দুবাই ডায়েরিজ, মিসিং মাই রুম।’

বড় পর্দার সুপারস্টার অঙ্কুশ হাজরা এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলার প্রেমের খবর জানে গোটা টলিউড। সামনের বছর তাদের বিয়ে হওযারও কথা রয়েছে। দুই তারকার পরিবারও এ ব্যাপারে গ্রিন সিংন্যাল দিয়ে রখেছেন বলে কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে ঐন্দ্রিলা জানিয়েছিলেন।

অভিনেত্রী আপাতত ব্যস্ত স্টার জলসায় প্রচারিত তার ‘ফাগুন বউ’ সিরিয়াল নিয়ে। অন্যদিকে অঙ্কুশ দৌড়ে বেড়াচ্ছেন সিনেমার পেছনে। তার অভিনীত শেষ ছবি ‘ভিলেন’। যেটিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। গত মাসে ছবিটি বাংলাদেশেও মুক্তি পেয়েছিল।

ঢাকা টাইমস/২২ ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকের মূল হোতাদের ধরতে হবে, তৈরি করতে হবে কেন্দ্রীয় ডাটাবেজ: রেলওয়ে পুলিশ প্রধান
সরকারের প্ল্যান দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মজিবুর রহমান মঞ্জু
তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের এজলাস ছাড়তে বললেন বিচারক
মহেশপুরে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার