বেনাপোলে ১০ হাজার মার্কিন ডলারসহ যুবক আটক

বেনাপোল চেকপোস্ট এলাকায় ১০ হাজার মার্কিন ডলারসহ কবির মাতব্বর (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইলও জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে তল্লাশি অভিযানের সময় আটক হন কবির।
তিনি ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগাম গ্রামের মুনসুর আলীর ছেলে।
যশোর বিজিবি- ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট, টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে কবিরের দেহ তল্লাশির সময় ১০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়।
পরে কবিরকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকাটাইমস/১৯মার্চ/ইএস
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































