মাধবপুরে মাদক কারবারির কারাদণ্ড

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ২২:৪১
অ- অ+

হবিগঞ্জের মাধবপুরে জয়নাল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা দে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত জয়নাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ জানান, সোমবার সকালে ধর্মঘর বিওপির হাবিলদার সায়েদুর রহমান গোপন সূত্রে খবর পেয়ে আহাম্মদপুর এলাকায় অভিযান চালান। এ সময় একটি অটোরিকশা আটক করে এর ভিতর থেকে ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে মাদক কারবারে সঙ্গে জড়িত থাকার দায়ে জয়নাল মিয়াকে আটক করা তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২৫মার্চ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
বিভিন্ন স্লোগানে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
বালিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা