ঝিনাইদহে বিশ্ব পানি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৯, ১২:১৫
অ- অ+

‘পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর’- এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু।

বক্তারা সমাজের সবার জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানান।

ঢাকাটাইমস/১১এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা