নওগাঁয় পাটক্ষেতে দুই লাশ

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৯, ১২:৫২
অ- অ+

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি পাটক্ষেত থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ইসবপুর গ্রামের পাশে একটি পাটক্ষেত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হল, জয়পুরহাট জেলার সদর উপজেলার জিকারপুর পশ্চিম বিল্লা গ্রামের জাকির হোসেন এবং ইমন। দুইজনের কিশোর বয়সী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম। ঢাকাটাইমসকে তিনি বলেন, সকালে ইসবপুর গ্রামের কয়েকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় পাট ক্ষেতের মধ্যে লাশ দুটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়।

কে বা কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি। তবে হত্যার পর লাশ দুটি পাট ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছেন তিনি। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।

ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা