৫ অক্টোবর দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫
অ- অ+
ফাইল ছবি

আসন্ন ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ৫ অক্টোবর দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস সম্মেলন কক্ষে চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের দেওয়া এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৩-৪ অক্টোবর ইনডিয়ান ইকনোমিক ফোরামে যোগ দেবেন। এরপর তিনি ৫ অক্টোবর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর এ দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ বেশ কিছু বিষয উত্থাপন করবে।’ তবে তিনি নির্দিষ্ট কোনো বিষয়ের কথা জানাননি।

এর আগে ড. মোমেন জানিয়েছিলেন, চলতি মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংক্ষিপ্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র তথ্য মতে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া স্পেক্টেটর ইনডেক্স-২০১৯ বলেছে, ২০০৯ সাল থেকে গত ১০ বছরে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে শীর্ষ স্থান দখল করেছে।

গত দশ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ হার ধরে রাখতে পারাটাই আমাদের প্রধান সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৬-১৯৯০ পর্যন্ত বাংলাদেশের গড় অর্থনেতিক প্রবৃদ্ধি ছিল ৩.২ শতাংশ। যা গত দশ বছরে হলো ৬.৮ শতাংশ। এটি বিস্ময়কর।

প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তাদের জন্য একই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের ৩৪টি পরিসেবা প্রদানের জন্য মন্ত্রণালয় ‘দূতাবাস’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে।

মোমেন বলেন, বিদেশে সব বাংলাদেশ দূতাবাসকে সংশ্লিষ্ট দেশে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা প্রবাসীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যু করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সহজ ও ঝামেলামুক্ত সেবা প্রদান নিশ্চিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4