‘নো হেলমেট নো ফুয়েল’

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৭
অ- অ+

এখন থেকে মোটরসাইকেল চালকদের হেলমেট ছাড়া তেল দেবে না চুয়াডাঙ্গার ফিলিং স্টেশনগুলো। মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গার প্রতিটি ফিলিং স্টেশনে ‘নো হেলমেট, নো ফুয়েল’ সংবলিত সচেতনতামূলক ব্যানার টানিয়ে দেয় জেলা পুলিশ। এসময় পুলিশের পক্ষ থেকে হেলমেটবিহীন বাইকারদের জ্বালানি সরবরাহ না করার জন্যও বলা হয়।

দুপুরে চুয়াডাঙ্গা শহরের মোজাম্মেল হক ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ কলিমুল্লাহসহ পুলিশের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মোটরসাইকেল চালক ও আরোহী সামান্য দুর্ঘটনায় পড়লেও বড় ধরনের ক্ষতি হচ্ছে। এর অন্যতম কারণ হেলমেট ব্যবহার না করা। এজন্য দুর্ঘটনা ও ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এমন কৌশল অবলম্বন করা হয়েছে। সেই সাথে জনসাধারণকে সচেতন করতেও উদ্যোগ কাজে বলে বলে মত তার।’

যারা এই ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিয়ম মেনে চলবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4