৭১ বছর বয়সে বাবা হলেন তোতা মিয়া

মনোনেশ দাস, ময়মনসিংহ
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৯, ২২:৪১| আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২২:৫০
অ- অ+

হাবিবুর রহমান তোতা মিয়া। ৭১ বছর বয়সে সন্তানের পিতা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা অঞ্চলে।

স্বাবলম্বী, স্বনির্ভর, আত্মবিশ্বাসী হয়ে বিয়ে করতে সময় নিয়েছেন জীবনের দীর্ঘ সময়। অর্থাৎ ৬৯ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা তোতা মিয়া সাত ভাই বোনের সর্বকনিষ্ঠ। বর্তমানে তিনি ২০ একর জমির মালিক। গ্রামের মানুষের সুবিধার্থে প্রতিষ্ঠা করেছেন নিজ নামে সরকারি প্রাথমিক স্কুল, কওমি মাদ্রাসা, জামে মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠ। এছাড়াও একটি কলেজ ও বৃদ্ধাশ্রম গড়ে তুলতে দুই একর জমি দান করেছেন তিনি।

জীবনে এত কিছু করার উদ্দেশ্য ছিল একটাই। এটি হচ্ছে- স্বাবলম্বী, স্বনির্ভর ও আত্মবিশ্বাসী হলেই কেবল বিয়ে করবেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় চলে গেছে দীর্ঘ সময়। ৬৯ বছর বয়সে বিয়ে কথা ভাবেন তিনি। এ বয়সে চাইলেই পাত্রী কোথায় পাবেন? সেই সাধও পূরণ করেছেন, একই উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা গ্রামের ২৩ বছর বয়সী আকলিমা খাতুন। দরিদ্র পরিবারের এক কন্যা সন্তানের জননী স্বামী পরিত্যক্তা আকলিমা খাতুন সম্মত হন তোতাকে বিয়ে করতে। বিয়ের দুই বছরের মধ্যেই অর্থাৎ চলতি বছরের ১৮ জুলাই দম্পতি এক পুত্র সন্তান লাভ করেন।

হাবিবুর রহমান তোতা সন্তানের নাম দিয়েছেন মো. আল রহমত উল্লাহ।

হাবিবুর রহমান জানান, শৈশব থেকে স্বাবলম্বী হয়ে উঠতে আমাকে অনেক ধাপ পার হতে হয়েছে।

কৃষি পেশার এই তোতা মিয়া বলেন, ‘কলা, আলু চাষাবাদ করে আমি আজ সম্পদের মালিক হয়েছি। মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সফল হতে গেলে বয়স লাগে না।’

শিশুটির বিষয়ে বলেন, ‘ওকে নিয়েই আমার এখন সবচেয়ে বেশি সময় কাটছে। ওই এখন আমার জীবনের নির্ভরযোগ্য বন্ধন।’

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা