কেরানীগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৯, ০৯:১৮
অ- অ+

কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীমসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু ধারালো অস্ত্র। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটক শামীম দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-সভাপতি মো. ইয়াসিনের ছেলে। অন্য আটকেরা হলেন- নুরু মোহাম্মদ, শাওন এবং মো. রিপন।

র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা চারজনকে আটক করা হয়। আটক সবাই ছিনতাইকারী দলের সদস্য। তারা আগানগর ও আশপাশের এলাকায় ধারালো অস্ত্র ঠেকিয়ে পথচারীদের কাছ থেকে ছিনতাই করে থাকে।

আটক করার সময় তাদের কাছ থেকে একটি তরবারি, দুটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির ৫ কর্মকর্তার বদলি, কে পেলেন কোন দায়িত্ব
২৭ কর্মদিবসে ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাস ৪৪.২৭%; কেন এত ফেল, গবেষণা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
পদোন্নতি পেয়ে বিদায়, ইকবাল হোসেনকে সংবর্ধনা ঢাকা রেঞ্জ পুলিশের
মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য জরুরি সতর্কবার্তা