দ.কোরিয়ায় উদ্যোক্তা সেমিনার ও সম্মাননা

মোহাম্মদ হানিফ, দক্ষিণ কোরিয়া থেকে
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০৭
অ- অ+

সফল উদ্যোক্তাদের গল্প নিয়ে দক্ষিণ কোরিয়াতে ভিন্নধর্মী ‘উদ্যোক্তা সেমিনার ও অ্যাওয়ার্ড-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। কোরিয়ায় সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো) এই সেমিনারের আয়োজন করে।

কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণ ও নবীন উদ্যোক্তাদের সঙ্গে প্রাজ্ঞ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তার পথচলার চ্যালেঞ্জ উত্তরণ এবং দেশে উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এই সেমিনারের আয়োজন করা হয়।

আজ রবিবার দুপুর ১টায় বিয়ংজমে হোয়াসংশি দোংবুছুলজাংসো অডিটোরিয়ামে এই উদ্যোক্তা সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কোরিয়ায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রেমিট্যান্স যোদ্ধা, ইপিএসকর্মীসহ নানা পেশার ব্যক্তিরা।

আয়োজক সংস্থার সভাপতি আল আমিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল নাজমুর রহিম, হেড অব রেমিট্যান্স শাহরিয়ার জামিল, হানপাস রেমিট্যান্সের সিইও কিম গিয়ং হুন, কাউন্সিলর মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী প্রমুখ।

ইপিএস কর্মীদের পথচলার অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে বিশেষ সম্মাননা দেয় আয়োজক সংগঠন ইসো।

বাংলাদেশের যেকোনো ইতিবাচক বিষয়ের ওপর কোরিয়ান ভাষায় লিখে বাছাইকৃত তিনজনকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা। তারা হলেন- মুরাদ হোসাইন, মোমিন, আশিকুর রহমান।

সফল উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন ১৫ জন- মুক্তা আক্তার, ফরিদ খান, শাখাওয়াত হোসাইন, রফিকুল ইসলাম, লুলু জামালি, জাহাঙ্গীর হোসেইন, শামীম ইসলাম, সাইদুর রহমান, এম এন ইসলাম, ছোটন আহমেদ, রাফিদ রুবেল, জুয়েল আহাম্মেদ, সাদেকুজ্জামান ও মারুফ।

অনুষ্ঠানে সফল কয়েকজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সফলতার গল্প তুলে ধরা হয়। সফল উদ্যোক্তাদের গল্পে বিমোহিত অতিথিরা তাদের মতামত ও বক্তব্য তুলে ধরেন। তারা মনে করেন, অন্যর অধীনে কোনো কাজ নয়, যা পারি নিজে করব। এ চেতনা ধারণ করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে যারা দৃঢ়প্রতিজ্ঞ, কেবল তারাই হতে পারেন একজন ইন্টারপ্রেনিয়ার বা সফল উদ্যোক্তা।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/এই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা