খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

খুলনার রূপসায় মোটরসাইকেল-মাহেন্দ্র সংঘর্ষে ফকিরহাট থানার কনস্টেবল নজরুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার সকালে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুরে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মধ্যে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় বটিয়াঘাটার জলমার আমজাদ খাঁ নামে এক মাহেন্দ্র যাত্রী গুরুতর আহত হন।
নজরুলের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত নজরুল ইসলাম ইলাইপুর মল্লিক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানার গাড়িচালক ছিলেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নিহত নজরুল রূপসা থেকে মোটরসাইকেলে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। দেবীপুরে রূপসার দিকে আসা মাহেন্দ্রের সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান।
(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































