শুল্ক ফাঁকি

প্রিন্স মুসাসহ চারজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ১৩:০০
অ- অ+

শুল্ক ফাঁকি দিয়ে একটি রেঞ্জ রোভার জিপ আমদানির মানিলন্ডারিং মামলায় আলোচিত ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল দিন পিছিয়ে ১১ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম হাকিম দেবদাস চন্দ্র অধিকারী নতুন এ তারিখ ধার্য করেন।

২০১৭ সালের ৩১ জুলাই গুলশান থানায় মানিলন্ডারিং আইনে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অপর তিন আসামি হলেন মো. ফারুক-উজ-জামান চৌধুরী, বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী আইয়ুব আলী আনছারী ও মেসার্স অটো ডিফাইন নামে গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক মো. ওয়াহিদুর রহমান।

মামলায় বলা হয়, শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত একটি রেঞ্জ রোভার জিপ দীর্ঘদিন ধরে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন মুসা বিন শমসের। বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী আইয়ুব আলী আনছারীর সহায়তায় ফারুক-উজ-জামান চৌধুরীর নামে ওই গাড়িটি ভুয়া রেজিস্ট্রেশন করা হয়। এতে ২ কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়।

ঢাকাটাইমস/১২নভেম্বর/আরজে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি
ডিএমপির দুই থানার ওসি বদলি
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা