দুদকে মহাপরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ২২:০৭
অ- অ+

দুর্নীতি দমন কমিশনে (দুদক) মহাপরিচালক পদে নিয়োগের জন্য যুগ্ম সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মো. জাকির হোসেন ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক (যুগ্ম সচিব) মো. রেজানুর রহমানকে দুদকে মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হলো।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/ইএস/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাফ প্যান্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা
রাশিয়ায় সামরিক বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
ফ্রান্সে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪৪০
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস