যশোরে কভার্ডভ্যানের চাপায় কলেজছাত্র নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ১৭:২৫
অ- অ+

যশোরে কাভার্ডভ্যানের চাপায় হাসিবুল হোসেন নিশান (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে যশোর শহরে ঢাকা রোডের হাইকোর্ট মোড় ও পলিটেকনিক ইনিস্টিটিউটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল হোসেন যশোর শহরের খড়কী এলাকার বাসিন্দা শওকত হোসেনের ছেেেল।

নিহত নিশানের পিতা শওকত হোসেন জানান, হাসিবুল নিশান যশোর কলেজের একাদশ শ্রেণির ছাত্র। কলেজ মাইগ্রেট করে আজ মোটরসাইকেলযোগে সরকারি সিটি কলেজের ভর্তির জন্যে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১১-৭৬৮৭) আটক করলেও চালক পালিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার এসআই উপ-পরিদর্শক( এস আই) রাশেদুজ্জামান জানান, দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ দেখতে পাই। পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল। মরদেহ উদব্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস
যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলায় বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা