দোলনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১২:২১| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:১০
অ- অ+

দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও সমাবেশ করেছে ফরিদপুরের সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া লোকজন দোলনকে হুমকি দেয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, শফিকুল ইসলাম মনি, কে এম রুবেল, মফিজুর রহমান শিপন, সনজিব দাস, জাকির হোসেন, আইনজীবী প্রদীপ কুমার দাস লক্ষণ, কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম প্রমুখ ।

দৈনিক ঢাকা টাইমস ও ফরিদপুরের সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধন পরিচালনা করেন বাংলাদেশ টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি সাজ্জাদ হুসাইন বাবু।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পরিচয়ে আরিফুর রহমান দোলনকে ফোন করে টাকা চাওয়া হয়। দুই দিনের মাথায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে আবার তাকে ফোন করে টাকা দাবি করা হয়। টাকা না পেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ব্যাপারে ঢাকাটাইমস সম্পাদক রমনা থানায় দুটি ডায়েরি করেছেন।

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা