দিন ছোট রাত বড় গুগলের ডুডলে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৯, ১০:৪২| আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮
অ- অ+

বাংলাদেশে চলছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমছে হুহু করে। দিনভর সূর্যের দেখা নেই। এদিকে শুরু হয়েছে সূর্যের উইন্টার সোলস্টাইস। এই সময় পৃথিবীর একটি গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। সূর্যের থেকে দূরে থাকে অন্য গোলার্ধ। ফলে এই সময় দিন ছোট রাত বড় হয়। সেদিকে নজর রেখেই দীর্ঘতম রাত আর সবচেয়ে ছোট দিন নিয়ে ডুডল তৈরি করল গুগল।

"সোলস্টাইস" শব্দটির উৎপত্তি ল্যাাটন সোলসিটিয়াম থেকে। যার অর্থ, সূর্যের গতিপথ স্থির হয়ে যাওয়া। এই ঘটনার নেপথ্য কারণ নিজের অক্ষরেখায় পৃথিবীর ২৩.৫ ডিগ্রি হেলে ঘুরপাক খাওয়া। এই জন্যেই সারা বছর পৃথিবীর একটি দিক সবসময় সূর্যের কাছে থাকে। একটি দিক দূরে।

ডিসেম্বরের সোলস্টাইস বা দক্ষিণায়ন ঘটনাটি ঘটে যখন সূর্য কিরণ সোজাসুজি এসে পড়ে নিরক্ষীয় অঞ্চলের দক্ষিণে মেরুবিন্দুর দক্ষিণে। মকর ক্রান্তি অঞ্চলের ওপর। উত্তর গোলার্ধে এটি ডিসেম্বরে মকর সংক্রান্তি এবং দক্ষিণ গোলার্ধে এটি জুন মাসে কর্কট সংক্রান্তি হিসেবে পরিচিত।

ডিসেম্বরে পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে সরে গেলে দক্ষিণ গোলার্ধ সর্বাধিক সূর্যের আলো পায়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সঠিক সময় দুটি বিষয়ের উপর নির্ভর করে - বিভিন্ন সময় অঞ্চলের মধ্যে অক্ষাংশ এবং ভৌগোলিক অবস্থান। মকর সংক্রান্তির এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করতে স্টোনহেঞ্জে এই সময় বহু মানুষ জড়ো হন।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’, চীনের দক্ষিণাঞ্চলে উচ্চ সতর্কতা
ফ্রান্স-স্পেনে আগুনের বিভীষিকা, ঘরছাড়া ৩ লাখের বেশি মানুষ
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা