চতুর্দেশীয় টুর্নামেন্ট নিয়ে রশীদ লতিফের সমালোচনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:১৬
অ- অ+

পিংক বল টেস্টের পর বিশ্ব ক্রিকেটের চার সেরা দলকে নিয়ে সুপার সিরিজের পরিকল্পনা করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। পরিকল্পনা প্রাথমিক স্তরে থাকলেও ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আরও একটি দলকে নিয়ে এই সুপার সিরিজ ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির এই পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার রশীদ লতিফ।

সৌরভকে কটাক্ষ করে লতিফ বলেছেন, ‘সৌরভের এই পরিকল্পনা একেবারে ফ্লপ হবে।’ লতিফ আরও মনে করিয়ে দেন, এর আগেও আইসিসি একই ধরনের সুপার সিরিজের পরিকল্পনা করলেও ভারতীয় ক্রিকেট বোর্ডই তাতে সায় দেয়নি।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক উইকেটকিপার বলেছেন, ‘সুপার সিরিজের পরিকল্পনায় অপেক্ষাকৃত কম শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশগুলোকে ছোট করা হবে। চতুর্দেশীয় টুর্নামেন্টে শক্তিশালী দেশগুলো জোট বাঁধবে। ক্রিকেটের মতো গ্লোবাল টুর্নামেন্টে জোট থাকা উচিত নয়। কাম্যও নয়।’

লন্ডন সফরে সৌরভ গাঙ্গুলী জানান, ‘২০২১ থেকে চতুর্দেশীয় টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা চলছে। টুর্নামেন্টের প্রথম আয়োজন হবে ভারতে।’

(ঢাকাটাইমস/২৬ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের অঙ্কে বিরাট ভুল? ‘ওয়ার অব চয়েস’ তত্ত্বে তোলপাড় মার্কিন রাজনীতি
ইরানে কোনো পারমাণবিক বোমার প্রমাণ মেলেনি, জানালো আইএইএ
ইরান হামলার দায় নিজেই স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
জন্মভূমি মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা