কুমিল্লায় গোমতী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২০, ১৭:২৩
অ- অ+

কুমিল্লায় গোমতী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি।

বুধবার দুপুর ১২টার দিকে র আদর্শ সদর উপজেলায় উত্তর দুর্গাপুর ইউনিয়নের গোমতী নদীর পালপাড়া ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তানভীর সালেহীন ইমন জানান, বুধবার সকালে গোমতী নদীর পালপাড়া ব্রিজের নিচে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ওই যুবকের পরিচয় শনাক্ত করাসহ মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।

ঢাকাটাইমস/০১জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা