উড়ন্ত জয়ে বিশ্বকাপ শুরু টাইগার যুবাদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ২২:৪৬
অ- অ+

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উড়ন্ত জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শনিবার ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।

পচেফস্ট্রুম টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। তাই ১৩৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। আর ২৮ দশমিক ১ ওভারের পরই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে আর ব্যাট করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে বৃষ্টি আইনে ম্যাচ জয়ের জন্য ২২ ওভারে ১৩০ রানের টার্গেট পায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে বিধ্বংসী রুপ নেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। ১৩ বল মোকাবেলা করে ৪১ রান যোগ করেন তারা। ৩টি করে চার-ছক্কায় ১০ বলে ৩২ রান করে আউট হন তানজিদ।

এরপর দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে সহজ জয়ের স্বাদ দেন ইমন ও মাহমুদুল হাসান জয়। এর মধ্যে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৫৮ রান করেন ইমন। জয়ের ব্যাট থেকে আসে ২৬ বলে অপরাজিত ৩৮ রান। তার ইনিংসে ৫টি চার ছিল।

একই ভেন্যুতে আগামী ২১ জানুয়ারি গ্রপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জয় বাংলা’ বলেই দৌড়! আ.লীগ নেতা-কর্মীদের বিড়ালের সঙ্গে তুলনা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও পাঠ্যক্রমে এআই যুক্ত করার তাগিদ রাষ্ট্রপতির
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা, নিহত ১৫৪