হাতে-পায়ে ব্যান্ডেজ নিয়ে হরতালে নয়াপল্টনে রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৮
অ- অ+

প্রায় পাঁচ বছর পর আবারো হরতালের রাজনীতিতে ফিরল বিএনপি। ঢাকা সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রাজধানীতে হরতালের ডাক দেয় দলটি। তবে রবিবারে সকালে হরতালের প্রথম প্রহরে তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। তবে কয়েকজন নেতাকর্মী নিয়ে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

সিটি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। তার হাতে এবং পায়ে এখনো ব্যান্ডেজ করা। এরমধ্যেই হরতাল পালন করতে সাতসকালে ছুটে এসেছেন নয়াপল্টনে। ইসলামী ব্যাংক হাসপাতালে তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে।

দলীয় কার্যালয়ে এসে নিচতলার ফটকে বসেন রিজভী। পাশে দলের নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজাসহ মহিলা দল এবং অন্য কয়েকজন কর্মী আছেন। জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে তিনি কার্যালয়ে আসেন।

হরতালে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকারে রিজভী দাবি করেন, হরতাল স্বতস্ফূর্তভাবে পালিত হচ্ছে। তিনি বলেন, ‘বিগত দিনে হরতালের মতো কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা করেছে সরকার। তবে এখন এটি যৌক্তিক দাবিতে পরিণত হয়েছে। এটা চলবে। সিটি করপোরেশন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ওপর জনগণ অনাস্থা দেখিয়েছে।’ পরে তিনি একটি প্রতীকী ইভিএম পুড়িয়ে প্রতিবাদ জানান।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, জলাবদ্ধতা ও যানজটে জনদুর্ভোগ
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের, নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, যেভাবে জানা যাবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা