বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাবি শিক্ষক সমিতির শ্রদ্ধাঞ্জলি

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৮
অ- অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। বুধবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি রাশেদ তালুকদার, সহসভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক জহির বিন আলম, কোষাধ্যক্ষ জায়েদা শারমিন, যুগ্ম-সম্পাদক সৌরভ রায়, কার্যকরী সদস্য আশরাফুল ফেরদৌস চৌধুরী, মেহেদী হাসান নাহিদ, এএসএম সায়েম, এসএম সাইদুর রহমান, এসএম সাইফুল ইসলাম ও জহীর উদ্দিন আহমেদ।

এর আগে বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল (র.)-এর মাজার জেয়ারত করেন তারা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে সাবেক কমিটি।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, যেভাবে পাবেন
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
বালুর বস্তায় বিস্ফোরক বিস্ফোরণ, দগ্ধ তিনজনের প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা