মরণোত্তর চক্ষুদান প্রচারে সাইকেল র‌্যালি নিয়ে সাত ভারতীয় বাংলাদেশে

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ১৬:১৪
অ- অ+

বাংলাদেশে মরণোত্তর চক্ষুদানের প্রচারে বাইসাইকেল র‌্যালি নিয়ে এসেছেন সাত ভারতীয়।

সোমবার রাতে র‌্যালি নিয়ে তারা ভারতের পেট্রাপোল দিয়ে বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সাত দিনের ভ্রমণ শেষে তারা ভারত ফিরে যাবেন।

র‌্যালির ক্যাপ্টেন শংকর রক্ষিত জানান, ভারতের প্রতিবেশী ও বন্ধু প্রতীম দেশ বাংলাদেশ। তাই মানবিক মূল্যবোধ থেকে এ ধরনের প্রচারে বাংলাদেশে এসেছেন তারা। এখানকার গ্রাম-শহরে মরণোত্তর চক্ষুদানের বিষয়ে প্রচার চালাবেন তারা। এ প্রচারণার মাধ্যমে মানুষ কিছুটা হলেও সচেতন হবে বলে মনে করেন তিনি। আগামী ৯ মার্চ তারা প্রচারণা শেষে ভারত ফিরবেন বলে জানান ক্যাপ্টেন শংকর রক্ষিত।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মহসিন আলী জানান, র‌্যালিটি ইমিগ্রেশনে পৌঁছালে তাদের পাসপোর্টের সব ধরনের কাজ দ্রুত শেষ করা হয়েছে।

ঢাকাটাইমস/৩মার্চ/পিএল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক
রনজিলা হত্যা: র‍্যাবের গ্রেপ্তার ৩ জন জড়িত নন, ডিবির হাতে নতুন ২
সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলা উচিৎ: কাদের গনি চৌধুরী
বগুড়ায় ডোবায় মিলল অটোচালকের মরদেহ