লিটনের অর্ধশতকে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২০, ২০:৫২
অ- অ+

পুরো সিরিজ জুড়েই অনবদ্য সব ইনিংস খেলে নজর কেড়েছেন টাইগার ওপেনার লিটন দাস। সেই ধারাবহিকতা রক্ষা করে শেষ ম্যাচেও দারুণ হাফ সেঞ্চুরি উপহার দিলেন এই ডান হাতি ব্যাটসম্যান। ৩৫টি বলের খরচায় ব্যক্তিগত পঞ্চাশ রানের মাধ্যমে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন তিনি।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচে টসে জিতে সফররত জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টাইগার কাপ্তান মাহমুদুল্লাহ। শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলার সামলে যুতসই টার্গেট জড়ো করতে পারেনি শন উইলিয়ামসের নেতৃত্বাধীন দলটি। ১২০ রানের টার্গেটে নিয়ে ব্যাটিংয়ে নামেন লিটন দাস ও নাঈম শেখ। ধারাবাহিকতা রক্ষা করে ৩৫ বলে ৮টি চারের মাধ্যমে হাফসেঞ্চুরি করেন লিটন। এদিকে ৩৪ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন নাঈম শেখ।

এই প্রতিবেদনটি করা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০৮ রান।

(ঢাকাটাইমস/১১ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাহারা মরুভূমিতে লরি বিকল, পানির অভাবে প্রাণ গেল ৪৯ জনের
পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি: ২৪ ঘণ্টায় আরও ০৮টি পুশইন অপচেষ্টা প্রতিহত
বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ
দেশের ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা