ভূমিদস্যুতার অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২০, ১৮:০১
অ- অ+

সাভারের আশুলিয়ায় ভূমিদস্যুতা, জবরদখল ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে এক জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন নিপীড়িত এলাকাবাসী।

শুক্রবার দুপুরে আশুলিয়ার কুঁরগাও-নবীনগর শাখা সড়কে এই মানববন্ধনে অংশ নেয় এলাকার ভুক্তভোগী ও সাধারণ মানুষ।

মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিএনপি-জামায়াত সরকার আমলে কুঁরগাও এলাকার চিহ্নিত জামায়াত নেতা হাবিবুর রহমান সাধারণ মানুষদের নানাভাবে অত্যাচার চালাতো। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নাশকতা ও জবরদখলের অভিযোগে পৃথক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তারপরও এলাকায় অসহায় মানুষের জমি জবরদখল করে ভোগ করছে জামায়াত নেতা হাবিব ও তার লোকজন। কেউ প্রতিবাদ করলে হাবিব তাকে হুমকি প্রদানসহ নানাভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাই দ্রুত জামায়াত নেতা হাবিবকে আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

কুঁরগাও এলাকার বাসিন্দা হতদরিদ্র শিরিন আক্তার নামে এক নারী বলেন, অনেক আগে কুঁরগাও এলাকায় জমানো টাকা দিয়ে ১৩ শতাংশ জমি ক্রয় করেন তিনি। কিন্তু এরপর ওই জায়গা অবৈধভাবে দখল করে নেয় হাবিব ও তার সঙ্গীয় মোজাম্মেল। এমতাবস্থায় অনেক জায়গায় ঘুরে কোন সমাধান না পেয়ে এখন অসহায় দিনযাপন করছে তার পরিবার। তবে জামায়াত নেতা হাবিব কীভাবে এসব অপকর্ম চালাচ্ছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গোলাম মাওলা রনিকে প্রাণনাশের হুমকি
জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে নাম জানালেন মোজাফফর
অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার