‘এমপি হওয়ার লোভে এরা বিবেকহীন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ২১:৩৪| আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:৩৬
অ- অ+
আন্দালিব রহমান পার্থ (ফাইল ছবি)

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ঢাকা-১০ আসনে অনুষ্ঠিত নির্বাচনে সামান্য ভোটে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। দেশের এই পরিস্থিতিতে ভোটগ্রহণ এবং অল্প ভোটে বিজয়ী হওয়ার সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

শনিবার রাতে ফেসবুকের ভেরিফাইড পেইজে ২০ দলীয় জোটের সাবেক এই নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন বিজয়ী হওয়ার খবর শেয়ার করে লিখেছেন: ‘এই এমপির নাম দেওয়া উচিত ‘ভাইরাস’এমপি। এরপরও এদের লজ্জা হয় না, এরচেয়ে বেশি ভোট একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও পায়।

এমপি হওয়ার লোভে আর বেশি রাজনীতি করতে করতে এরা বিবেকহীন হয়ে গেছে।’

এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে শফিউল মাত্র ১৬ হাজার ভোটে বিজয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রবিউল ইসলাম রবি পেয়েছেন এক হাজারেরও কম ভোট। যদিও তিনি নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচন দাবি করেছেন। আর করোনা আতঙ্কের কারণে মাত্র ৫.২৮ ভাগ ভোট পড়েছে ঢাকার মর্যাদাপূর্ণ এই আসনটির উপনির্বাচনে।

এই আসনের সাংসদ ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। সিটি নির্বাচনে জন্য চলতি বছরের শুরুতে তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর

নির্বাচিত খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি