রায়নার প্রশংসায় মোদি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৬:২৭
অ- অ+

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থ দান করার জন্য ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার প্রশংসা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা নিয়ে এখন আতঙ্কিত পুরো বিশ্ব। বহু দেশেই চলছে লকডাউন অবস্থা। এই আবহে ৫২ লক্ষ রুপি করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দিলেন সুরেশ রায়না। এর মধ্যে ৩১ লক্ষ রুপি তিনি দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিলে। আর ২১ লক্ষ টাকা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বিপর্যয় মোকাবেলা তহবিলে।

টুইটে এই খবর জানিয়ে সুরেশ রায়না লিখেছিলেন, ‘কোভিড-১৯-কে হারানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারাও নিজেদের দায়িত্ব পালন করুন।’ প্রধানমন্ত্রী এই উদ্যোগেরই প্রশংসা করেছেন। তিনি টুইট করেছেন, ‘এটা একটা অসাধারণ ফিফটি।’

করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এর আগে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে অনেকেই দান করেছেন। ৫০ লক্ষ রুপি দান করেছেন শচীন টেন্ডুলকার। সমান অঙ্কের আর্থিক সাহায্য করেছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

(ঢাকাটাইমস/২৯ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে প্রাইভেটকার থেকে গুলি, বিএনপি নেতা আহত
প্রযুক্তিগত ত্রুটিতে রোমে আটকা ঢাকাগামী বিমান, দুর্ভোগে ২৬০ যাত্রী
‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’
মুক্তিযুদ্ধ ছিলো জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা