খাদ্য সহায়তা পেয়ে দোকান বন্ধ রেখেছেন চা দোকানিরা

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ২০:২৪| আপডেট : ৩১ মার্চ ২০২০, ২০:২৭
অ- অ+

করোনাভাইরাস সংক্রমণ রোধে চায়ের দোকানে জনসমাগম বন্ধ করতে খাদ্য সহায়তা দিয়েছেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান। মঙ্গলবার সাড়ে তিনশ চা দোকানিকে এ সহায়তা দেন তিনি। খাদ্য সহায়তা পেয়ে দোকান বন্ধ রেখেছেন তারা।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে সরকার জনসমাগম বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা জারি করলেও গ্রামের দরিদ্র মানুষ পরিবারের সদস্যদের মুখে খাদ্য তুলে দিতে কাজে বের হচ্ছেন। বিশেষ করে পাড়া-মহল্লার চা দোকানিরা নিয়মিত দোকান খুলে বসছেন। এদিকে নির্দেশনা উপেক্ষা করে দোকানে আড্ডা দেয় গ্রামবাসী।

ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, অনেক বলেও চায়ের দোকানগুলো বন্ধ করা যাচ্ছিল না। তাই এ দোকানগুলো বন্ধ করতে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের অর্থ ও জনপ্রতিনিধিদের অনুদানের অর্থে প্রত্যেক চা দোকানিকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও একটি করে সাবান দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/৩১মার্চ/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী
শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, ২৪ ঘণ্টায় পিবিআইয়ের জালে ৫ আসামি
দক্ষিণ বনশ্রীতে জেরিনা আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত