শুক্রবার থেকে দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ২০:৩৭
অ- অ+

ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদের মাধ্যমে হতদরিদ্র দিনমজুর, কর্মহীন রিকশা ও ভ্যানচালক এবং অসহায় মানুষদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার থেকে দক্ষিণের ১০ টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডে একই কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন নগর ভবনে করপোরেশনের ১০ টি ওয়ার্ডের কাউন্সিলদের হাতে হতদরিদ্র এসব দিনমজুরদের মধ্যে বিতরনের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন। ওয়ার্ডগুলো হলো, ৮, ৯, ১০, ১২, ১৩, ২২, ২৩, ২৪, ২৫ এবং ২৬ ।

প্রতিজন কাউন্সিলর তাদের ওয়ার্ডের জন্য পাঁচশোটি পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাচ্ছে।

এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে।‘

দক্ষিণের ৭৫টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে ৩৭ হাজার ৫০০ পরিবারকে এবং ২৫টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে ২ হাজার ৫০০ জন সহ মোট ৪ হাজার পরিবারকে এই খাদ্য সামগ্রী দেয়া হবে।

এর আগে বংশাল চৌরাস্তা এলাকায় প্রায় এক হাজার রিকশাচালক ও ভ্যানচালকদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন মেয়র সাঈদ খোকন।

এসময় নাগরিকদের ঘরে থাকতে এবং প্রয়োজনে বাইরে আসলে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলের আহ্বান জানান। বলেন, ‘আপনাদের নির্বাচিত মেয়র আপনাদের পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা তাঁর সৈনিক হিসেবে আপনাদের পাশে আছি। আপনারা ঘরে থাকুন। আমরা আপনাদের জন্য খাবার পৌঁছে দিব। পর্যাপ্ত খাবার রয়েছে । আপনাদের একটু অসতর্কতা আপনার নিজের ও প্রিয়জনের ক্ষতির কারন হতে পারে।‘

এসময় অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

ঢাকাটাইমস/০২এপ্রিল/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4