করোনা সচেতনতায় একজোট ভারতীয় স্টাররা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ০৮:৩৮
অ- অ+

করোনা থেকে বাঁচতে ঘরের ভেতরেই থাকুন। এই বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পরিশ্রমের ত্রুটি রাখছে না প্রতিটি দেশের সরকার। তবুও মানুষ দায়িত্বজ্ঞানহীনের মতো বেপোরায়াভাবে ঘুরে বেড়াচ্ছে। একই চিত্র ভারতেও। সেখানে ২১দিনের লকডাউনের শর্ত অমান্য করে বাড়ির বাইরে অকারণে থাকার অপরাধে অনেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

সারা বিশ্বই করোণার ত্রাসে আতঙ্কিত। যত দিন যাচ্ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এমন দিনে সবারই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার। সেই লক্ষ্যেই করোনা রুখতে হাতে হাত রেখে এক হয়েছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, আলিয়া ভাট, চিরঞ্জীবী, প্রিয়াংকা চোপড়া, রণবীর কাপুরের মতো প্রথমসারির ভারতীয় তারকারা।

পরিচালক প্রসূন পান্ডে পরিচালিত ‘ফ্যামিলি’ নামের একটি শর্ট ফিল্মে কাজ করেছেন এসকল তারকাদের। প্রধাণত বর্তমানের ভয়ংকর পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই এই অভিনব উদ্যোগ। শর্ট ফিল্মটির মুখ্য উদ্দেশ্যই হল, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। বাড়িতেই অফিসের কাজ সারুন, বাড়ির সবকিছু পরিস্কার রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

এই সব জরুরি নির্দেশিকাকে সামনে রেখে নির্মিত হয়েছে তারকাবহুল শর্টফিল্ম ‘ফ্যামিলি’। প্রসঙ্গত, এই শর্টফিল্মটি সোমবার রাত ৯টা দেখানো হয়েছে। খুব শিগগির সেটি ইউটিউবেও পাওয়া যাবে।

ঢাকাটাইমস/৭এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী
খিলক্ষেতে নিখোঁজ সেই স্কুলছাত্র ১৩ দিন পর কমলাপুর থেকে উদ্ধার