এই গরমে রোজ খান ছাতুর শরবত

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০, ১৯:৪০
অ- অ+

এই গরমে প্রশান্তির জন্য খেতে পারেন ছাতুর শরবত। প্রশান্তি দেয়ার পাশাপাশি পাবেন পুষ্টিও। শরীর ঠাণ্ডা করার পাশাপাশি আপনাকে সুস্থ ও পুষ্ট রাখতে ছাতুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ফাইবার, কার্ব, আয়রন, ক্যালসিয়াম আর মিনারেলস।

গরমে হাঁসফাঁস করতে করতে ছোট-বড় সবার ঝোঁক, আইসক্রিম, কুলফি, লেমনেড, শেকস আর কোল্ড ড্রিঙ্কের দিকে। এতে হয়ত সাময়িক গরম কমে। কিন্তু পুষ্টি বাড়ে কি? এদিকে কুলকুল করে ঘামতে ঘামতে শরীর থেকে পানি, এনার্জি সবই বেরিয়ে যায় হু হু করে। তাই এমন কিছু পানীয় বাছতে হবে যা ভেতর থেকে শরীরকে পুষ্ট করে। আবার ঠাণ্ডাও রাখে। তেমনই এক উপকরণ ছাতুর সরবত।

পাশাপাশি আপনাকে সুস্থ ও পুষ্ট রাখতে ছাতুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ফাইবার, কার্ব, আয়রন, ক্যালসিয়াম আর মিনারেলস। যা শরীরকে ঠাণ্ডা রাখার জন্য যথেষ্ট। একই ভাবে পেট ভর্তি রাখে অনেকক্ষণ। পানির ঘাটতি মেটায়। ভিটামিন, মিনারেলস তাজা রাখে আপনাকে।

রোজ সকালে বা তেষ্টা পেলেই এক গ্লাস ছাতুর সরবত পান মানে আপনি এনার্জিতে ভরপুর। অনেকে ছাতু মুড়ি দিয়ে মেখে বা শুধু ছাতু মরিচ, পেঁয়াজ দিয়ে মেখে নাস্তা হিসেবে খেতে ভালোবাসেন। অনেক সময়েই সেটা সব বয়সের জন্য সহজপাচ্য নয়।

কিন্তু লেবুর রস, গোলমরিচ, নুন, অল্প মিষ্টি দিয়ে বানানো সরবত আট থেকে আশি-সব বয়স সহজেই হজম করতে পারে।

১০০ গ্রাম ছাতুতে ২০ গ্রাম প্রোটিন পাওয়া যায়। যা পেশি মজবুত করে। শরীর পোক্ত বানায়। আর অনেকক্ষণ পেট ভরে থাকায় বারেবারে খাওয়া বন্ধ হয়ে যায় সহজেই। যার ফলে ওবেসিটি কমে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলী খামেনির শেষকৃত্যর সময় জানালো ইরান
ফরিদপুরে প্রথমবারের মতো এন্ডোস্কোপিক স্পাইন প্রসিডিউর কর্মশালা, ৫ জটিল অস্ত্রোপচার সম্পন্ন
টাঙ্গাইলে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কবির হোসেনের মৃত্যু
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা