গৃহকর্মী নির্যাতনের বিরুদ্ধে সরব তারকারা

মরণঘাতি করোনাভাইরাসের জেরে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতে লকডাউন তো চলছেই, এবার গার্হস্থ্য হিংসার কারণে লকডাউনের ডাক দিলেন বলিউডের এক ঝাঁক তারকা। এই নিয়ে সমাজকে বার্তা দিতে তৈরি হয়েছে এক বিশেষ ভিডিও।
ভিডিওতে দেখা গেছে অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, বিদ্যা বালান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, করণ জোহার, দিয়া মির্জা ও রাহুল বোসকে।
সেই ভিডিওতে বলা হয়েছে, এই লকডাউনের সময় আরও বেড়ে গেছে গার্হস্থ হিংসার ঘটনা। নারীদের নীরবতা ভেঙে গর্জে ওঠার ডাক দিয়েছেন তারকারা। গার্হস্থ্য হিংসার ঘটনায় অভিযোগ জানানোর জন্য বার্তা দিয়েছেন তারা।
ঢাকাটাইমস/২০এপ্রিল/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































