হুমায়ূনের ‘দখিন হাওয়া’য় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২০, ১১:৪২| আপডেট : ০৩ মে ২০২০, ১১:৪৭
অ- অ+

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসা ‘দখিন হাওয়া’র একটি তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে ছয়তলা ওই ভবনের তিনতলায় আগুন লাগে। পরে বাড়ির লোকজনের চেষ্টাতেই আগুন নিভে যায়।

দখিন হাওয়া’র ষষ্ঠ তলায় দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে থাকেন প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন।

আগুন লাগার বিষয়টি শাওন তার ফেসবুকে স্ট্যাটাসে সবাইকে জানান। তিনি সকাল সাড়ে আটটার দিকে একটি স্ট্যাটাসে লেখেন ‘দখিন হাওয়ায় আগুন! আমরা কয়েকজন ছাদে আটকা পড়ে আছি’।

ঘটনার খবর পেলে ধানমন্ডি ফায়ার সার্ভিস থেকে কর্মীরা ছুটে যায়। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে ওই বাড়িতে বসবাসকারীরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন,‘দখিন হাওয়া ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তবে ওই বাসায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।’

এদিকে ফেসবুকে শাওনের স্ট্যাটাসে ভক্তরা, বন্ধু ও শুভাকাঙ্খীরা বিভিন্ন কমেন্ট করেছেন। বিশেষ করে সবাই উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি সাবধানে থাকতে বলেছেন।

দেলোয়ার এলাহী নামের একজন লিখেছেন, প্রার্থনা করি সবকিছু শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে৷

আহমেদ চঞ্চল লিখেছেন, আল্লাহ ভরসা! আশাকরছি, সব ঠিক আছে এখন।

আগুন লাগার ৩০ মিনিট পর ফের এক স্ট্যাটাসে শাওন লেখেন, ‘আগুন নেভানো গেছে। আলহামদুলিল্লাহ। কালো ধোঁয়ায় ভবনের সিঁড়ি এবং বাসাগুলো পরিপূর্ণ, তাই ছাদেই আছি।’

(ঢাকাটাইমস/৩মে/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
এবার তুরস্কে সালাহর নামে হচ্ছে সড়ক
ইরানিনে চলচ্চিত্র নির্মাতার পাঁচ বছরের কারাদণ্ড
আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী