চাঁপাইনবাবগঞ্জে আম্পানে আমের ব্যাপক ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২০, ১৭:২৭
অ- অ+

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে চাঁপাইনাববগঞ্জে ৩৩ হাজার ৩৫ হেক্টর জমির আম বাগানের আম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষষকরা বলছেন বুধবার সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং রাত ১২টার পর থেকে ঘূর্ণিঝড় আম্পানের কারণে প্রায় ২৫ ভাগ আম গাছ থেকে ঝরে গেছে আম।

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে আম্পান ঘূর্ণিঝড়ের কারণে শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও সদর উপজেলায় ব্যাপক তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে আমের। গত কয়েকবছর থেকে আমের লোকসান গুণতেই আছেন কৃষকরা। চলতি মৌসুমে করোনার প্রার্দুভাবের জন্য ক্ষতির আশঙ্ক না কাটার আগেই ঘূর্ণিঝড়ে আম গাছ থেকে প্রায় ২৫ ভাগ আম ঝরে পড়েছে বলে জানিয়েছেন কৃষকরা। ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে কি না, এই শঙ্কায় তারা।

আম ব্যবসায়ী মুখলেসুর রহমান বলছেন, আম্পানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা প্রয়োজন।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, আম্পান ঘুর্ণিঝড়ে আম বাগানগুলো থেকে পাঁচ-ছয় ভাগ আম ঝরেছে, যার ক্ষতির পরিমান প্রায় আড়াই কোটি টাকা। ভালো দাম পেলে আম চাষীরা ক্ষতি কাটিয়ে উঠবেন বলে মনে করেন এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২১মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি আজিজের দলীয় পদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির হাইকমান্ড
রবিবার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু: শ্রমমন্ত্রী
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: এমপি আলী আজম
ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াঁজো করছে জামায়াত: রাশেদ খাঁন